ভোলার চরফ্যাশনে রাতের আঁধারে একা পেয়ে এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মো: ভূট্টু (৪৫)।
তিনি ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসূলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আক্তারুজ্জামানের ছেলে।
শনিবার রাতে শশীভূষণ থানার রসূলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলের হাট রাস্তার মাথা এলাকায় নিহতের বাড়ির সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে ভূট্টুকে রাস্তায় পেয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বুত্তরা। এঘটনার পর হত্যাকারী পালিয়ে গেছে। পরে স্থানীয় তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা মাদকের বেচা-বিক্রির শত্রুতার জেরে এই হত্যাকান্ড।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত চলছে এবং হত্যাকারীদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে মাদকের কারবারী নিয়ে হত্যাকান্ড হতে পারে। তবে নিহতের নামে মাদকের মামলা রয়েছে বলে দাবী করেন তিনি।
আজ ডা: শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
