আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৭ এএম

পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আজ বুধবার দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক বার্তায় তিতাস গ্যাস এ তথ্য জানায়।

বার্তায় বলা হয়, নারায়ণগঞ্জের পঞ্চবটি-মোক্তারপুর সেতু পর্যন্ত রাস্তা সম্প্রসারণ ও দ্বিতল সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় পঞ্চবটি মোড়, প্রধান সিএনজি স্ট্যান্ডের সামনে ক্ষতিগ্রস্ত পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য ১৮ ফেব্রুয়ারি (বুধবার) দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট আট ঘণ্টা কিল্লারপুল, পঞ্চবটি, খানপুর হতে ২নং রেলগেট পর্যন্ত শহরের একাংশ, চাষাড়া মোড়, মাসদাইর, পঞ্চবটি মোড় হতে শাসনগাঁওস্থ পঞ্চবটি ডিআরএস পর্যন্ত রাস্তার উভয় পাশে বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস আন্তরিকভাবে দুঃখিত। 

 

HN
আরও পড়ুন