ভাইরাল কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

আপডেট : ২৪ জুন ২০২৬, ০১:২৬ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণ করে আলোচনায় আসা টাঙ্গাইলের সেই ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

গত মঙ্গলবার (২৩ জুন) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।

বুধবার (২৪ জুন) সকাল ১০টায় টাঙ্গাইল সদর উপজেলার উত্তর তারটিয়া মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে তারটিয়া কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

 
জানাজার নামাজের আগে মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

জানাজায় অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সহ-সভাপতি মির ফরহাদ আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান, কৃষি কর্মকর্তা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। পরে  তারটিয়া কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

 
এ সময় উপস্থিত সবাই মরহুম কবির হোসেনের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া প্রার্থনা করেন।

MCH/SN
আরও পড়ুন