ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তীর্থ বিশ্বাস (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
সে ভাটই গ্রামের তপন কুমারের ছেলে ও ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। এদিকে ঘটনার পর অভিযুক্ত পিকআপটি আটক করেছে হাইওয়ে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিল তীর্থ বিশ্বাস। পথিমধ্যে ভাটই বাজার সংলগ্ন ভাটই সরকারি কলেজের সামনে পৌছে সামনে থাকা একটি পিকআপকে অভারটেক করে এগোতে গিয়ে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী অপর একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তখন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি জাহানুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর ঘাতক পিকআপটি আটক করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত
গাজীপুরে মাদক কারবারির আস্তানায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩