সারাদেশে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

১৯৭৫ সালে একদলীয় বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করা হয়েছিল, তা পূরণে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা বটমূলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নামের একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও স্বাধীনতার ঘোষক তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 

সারাদেশ ব্যাপী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পলিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তত্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট:

খাগড়াছড়ি প্রতিনিধি: 

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সুচনা করা হয়। পরে সকাল সাড়ে ১১টায় চেঙ্গি স্কয়ারে থেকে র‌্যালীর উদ্বোধন করে অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

বর্ণাঢ্য র‌্যালী নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে শহীদ জিয়ার স্মৃতি ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে  নেতাকর্মীদের নিয়ে গাছের চারা রোপন করে এমপি ওয়াদুদ ভূঁইয়া। পরে খাগড়াছড়ি পৌর টাউন হলে গিয়ে আলোচনা সভায় অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেছেন, বড় বড় আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেট চক্রই এদেশে সংকট তৈরি করছে। তারা এদেশকে অস্থিতিশীল ও পঙ্গু করার চক্রান্ত করছে। আর দেশ ও জনগণের কল্যাণে কাজ করছে বিএনপি।

এ সময় তিনি আরো বলেন, আগামী তিন মাসের মধ্যে বিদ্যুৎ সংকট সমস্যার সমাধান হবে। আওয়ামী লীগের লুটপাটের কারনে বাংলাদেশ সংকটকাল অতিক্রম করছে মন্তব্য করে এই সংকট আর বেশিদিন থাকবেনা বলে জানান তিনি।

আলোচনা সভায় খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছার,খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা,পরিষদ সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন,এড. আব্দুল মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজাসহ দলের সিনিয়র নেতাকর্মীরা এতে অংশ নেন। পরে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দ ভাগাভাগি করে নেতাকর্মীরা। 

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের এনায়েতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সকালে এনায়েতপুরের কেজির মোড় এলাকায় যুবদল কার্যালয়ে এনায়েতপুর থানা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ সাইদুল ইসলামের সভাপতিত্বে এবং এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুর রহমান মঞ্জু সিকদারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা বিএনপির নেতা নুরুল ইসলাম মাস্টার, আব্দুল খালেক শেখ, ছানোয়ার ব্যাপারী, সাইদুল ইসলাম, নজরুল ইসলাম লেবু, এম এ কাশেম এবং যুবদল নেতা জাহিদ হোসেন জহুরুলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও দলের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকার কথা তুলে ধরেন। তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ধনবাড়ীতে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সকাল ৯ ঘটিকায় উপজেলা  বিএনপির ধনবাড়ী বাস স্টেশনে  দলীয় কার‌্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করেন ধনবাড়ী উপজেলা   বিএনপি।

সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও দোয়া ও মোনাজাত করেন উপজেলা ও পৌর বিএনপির  নেতাকর্মী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি এম আজিজুল রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক সহসভাপতি খায়রুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক লেবু যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম মোহাব্বত  পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবাহান সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন। 

নালিতাবাড়ী প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে পৌর শহরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও র‍্যালির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।

উপজেলা শ্রমিক দলের সভাপতি হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য ও উপস্থিতি জানান উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ নুরুল আমীন, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, এম.এ রায়হান, আমিনুল ইসলাম জিন্নাহ, ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম তালুকদার রিপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অন্যদিকে পৌর শহরের গড়কান্দায় বিএনপির দলীয় কার্যালয়ে পৃথক কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন শহর বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন ভিপি। এ কর্মসূচিতেও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

শেরপুর প্রতিনিধি: 

নানা কর্মসূচি ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সকালে শেরপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সূচনা হয়। এ সময় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে বেলা সাড়ে ১১টার দিকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার শিংপাড়াস্থ বাসভবনের সামনে থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিভিন্ন স্লোগান ও দলীয় পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের থানার মোড়ে গিয়ে শেষ হয়।

পরে থানার মোড়ে আয়োজিত সমাবেশে নেতাকর্মীরা অংশ নেন। শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

সমাবেশে বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম এবং দেশের গণতান্ত্রিক রাজনীতিতে বিএনপির ভূমিকা তুলে ধরেন। তারা দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ, শহর বিএনপির আহ্বায়ক পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান, জেলা বাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল ইসলাম স্বপন, জেলা শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আক্রামুজ্জামান রাহাত, শহর বিএনপির সদস্য সচিব আবু জাফর, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম শহিদুল ইসলাম, জেলা কৃষকদলের সভাপতি সফিকুল ইসলাম গোল্ডেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জ্বল এবং সদর উপজেলা যুবদলের আহ্বায়ক পারভেজ মিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জয়পুরহাট প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে বিশাল বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার দুপুরে শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জয়পুরহাট সার্কিট হাউস মাঠে গিয়ে শেষ হয়। এর আগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, জনগণের অধিকার রক্ষা ও দেশ গঠনে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী  তারেক রহমানের নেতৃত্বে তৃণমূল পর্যায় পর্যন্ত দলকে আরও সুসংগঠিত করে জনগণের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।

​অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম. এ ওহাবসহ দলীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

​এর আগে সকালে জয়পুরহাট জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা ঘটে। পরবর্তীতে জেলা বিএনপির পক্ষে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।

সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দুপুর ১২টায় সিংড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন নাটোর-৩, সিংড়া আসনের সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

পরে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ করে কোর্ট মাঠে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা ও সমাবেশ।

অনুষ্ঠানে পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট আলী আজগর খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-৩ সিংড়া আসনের সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

অনুষ্ঠানে উপজেলা ও পৌর, ইউনিয়ন ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

এমসিএইচ
আরও পড়ুন