পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আ. লীগ-বিএনপির সংঘর্ষ, নিহত ১

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩২ পিএম

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও দুজন। সংঘর্ষের সময় অন্তত ১২ থেকে ১৩টি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।

নিহত যুবলীগ কর্মীর নাম ইব্রাহিম সিপাহী। তিনি শরীয়তপুর সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতু অবরোধ করেন। এ সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও দুজন গুলিবিদ্ধ হন। সংঘর্ষের সময় ১২ থেকে ১৩টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

তিনি আরও জানান, অবরোধের কারণে পদ্মা সেতু দিয়ে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

 

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত