আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন বিএনপিতে এক অদ্ভুত সাংগঠনিক নাটক দেখা গেছে। দল থেকে আগেই বহিষ্কৃত এক নেতা বর্তমান ভারপ্রাপ্ত সভাপতিকে সংবাদ সম্মেলন করে অব্যাহতি দিয়েছেন।
সম্প্রতি শ্রীপুর এলাকায় একটি মাদরাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই মামলায় নাম আসায় ধামসোনা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসেন মুন্সীকে অব্যাহতি দেন মোখলেছুর রহমান ইলিয়াস শাহী।
সংবাদ সম্মেলনে ইলিয়াস দাবি করেন, শৃঙ্খলাভঙ্গ ও একাধিক মামলার কারণেই জাকিরকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে নিজের বহিষ্কারের কথা অস্বীকার করে তিনি পদেই আছেন বলে জানান।
পাল্টা জবাবে জাকির হোসেন মুন্সী বলেন, যিনি নিজেই বহিষ্কৃত তিনি কীভাবে অন্য কাউকে অব্যাহতি দেবেন। এটি একটি পক্ষের মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার মাত্র।
বিষয়টিকে সম্পূর্ণ বেআইনি ও অকার্যকর বলে অভিহিত করেছেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফুর মিয়া। তিনি স্পষ্ট জানান, বহিষ্কৃত নেতার কাউকে অব্যাহতি দেওয়ার কোনো সাংগঠনিক এখতিয়ার নেই।
উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে চলতি বছরের ২৬ মার্চ ইলিয়াস শাহীকে বহিষ্কার করা হয়েছিল। এরপর সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
বাজারে বিপুল পরিমাণ ডিজেল ছাড়তে রাজি ইউরোপ