রামগড়ে ইয়াবা জব্দ, আটক ১

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৪:২৬ পিএম

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছ‌ড়ির রামগড়ে  ৪৭ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক যুবকে আটক করেছে পুলিশ। 

রোববার (৮ অক্টোবর) রাতে পৌরসভার সোনাইপুল বাজার থেকে মো. শরিফুল ইসলাম নাসির নামে ওই যুবকে আটক করা হয়। 

আটক মো. শরিফুল ইসলাম নাসির (৩৫) একই এলাকার হাজী নিজাম উদ্দিনের বাড়ীর মো. রফিকের ছেলে।

খাগড়াছড়ি পু‌লিশ সুপার মুক্তা ধর জানান, অ‌ভিযান চালিয়ে সোনাইপুল বাজার এলাকা থেকে  ৪৭ পিস ইয়াবাসহ মো. শরিফুল ইসলাম নাসিরকে আটক করেছে রামগড় থানা পুলিশ।

আটকের বিরুদ্ধে রামগড় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

SN
আরও পড়ুন