চাঁদপুর জেলা কারাগারে কয়েদির মৃত্যু

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ০৭:৩৯ পিএম

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর জেলা কারাগারে মুস্তফা মিস্ত্রি (৪০) নামের এক কয়েদীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩  জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। 

মুস্তফা মিস্ত্রি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ ঘোরাদারি গ্রামের মৃত রহিম আলী মিস্ত্রির ছেলে।

জানা গেছে, মৃত মোস্তফা মিস্ত্রি মানব পাচার মামলায় আসামি হয়ে ১ মাস ১৯ দিন কারাবরণ করেন। শুক্রবার রাতে পাতলা পায়খানা হওয়ায় অসুস্থ হয়ে পড়ে। এ সময় কারাগারের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

অসুস্থ অবস্থায় তাকে রাত ১১টা ৪০মিনিটে হাসপাতালে ভর্তি করানো হয়। রাত ১২টার দিকে হাসপাতালের ২য় তলার পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চাঁদপুর জেলা কারাগারের মেডিকেল সহকারী রাসেল আহমেদ জানায়, পাতলা পায়খানা জনিত রোগে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তারপর চিকিৎসারত অবস্থায় রাত ১২টার দিকে তিনি মারা যান। 

তিনি আরো জানান, কয়েদি মুস্তফা মিস্ত্রি আগে থেকেই লিভারের সমস্যা, আলচার ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে হাসপাতাল থেকে লাশের সুরতাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পোস্টমর্টেম শেষে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হবে বলে জানান তিনি। 

#এইচএ

RB
আরও পড়ুন