বান্দরবানের লামায় ইয়াবাসহ আটক ১

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১১:০৫ এএম

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামায় ১৮০০ পিস ইয়াবাসহ মো. আব্দুর শুক্কুর (৩৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (৪ নভেম্বর) বিকেলে লামা-ফাঁসিয়াখালী সড়কের লাইনঝিরি মোড় থেকে তাকে আটক করা হয়। শুক্কুর আলীকদম উপজেলার বাগান পাড়ার হাবিবুর রহমানের ছেলে।

জানা গেছে, আলীকদম-ফাঁসিয়াখালী সড়ক হয়ে ইয়াবা পাচারের তথ্যে পুলিশ সেখানে অবস্থান নেয়। পরে একটি মোটর সাইকেল তল্লাশী করে ইয়াবাসহ শুক্কুরকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ মো. শামীম শেখ বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকদ্রব্য পাচার ও সেবনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

SN
আরও পড়ুন