বগুড়ায় পানিবাহী গাড়িতে আগুন দিল অবরোধকারীরা

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০২:০০ পিএম

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে ঢাকা-রংপুর মহাসড়কের বেতগাড়ীতে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা পানিবাহী লরিতে আগুন দিয়েছে অবরোধকারীরা। 

সোমবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণ করে।

লরির চালক হাফিজুর রহমান বলেন, সড়কে পানি দিয়ে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলাম। এই সময় প্রায় ২০ জন যুবক হেঁটে এসে গাড়ি লক্ষ্য করে কিছু একটা নিক্ষেপ করে পালিয়ে যায়। এরপরেই বিকট শব্দে বিষ্ফোরণ হয়ে আগুন ধরে।

শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, আগুন লাগার সময়ে বিকট শব্দ শুনতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। এরপর আগুন নেভানোর চেষ্টা করা হয়। দুর্বৃত্তদের শনাক্তে কাজ চলছে। 

NC
আরও পড়ুন