বঙ্গবন্ধু টানেলের কাছে বাস উল্টে যুবক নিহত

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৩:৫৯ পিএম

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় বঙ্গবন্ধু টানেলের কাছে বাস উল্টে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন। শুক্রবার (১০ নভেম্বর) সকালে টানেলের প্রায় ৩০০ গজ দূরে ওয়াই জংশনের পূর্ব পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আবুল হোসেন (৩৫) কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী মরমঘোনা এলাকার আবুল কাশেমের ছেলে।

পতেঙ্গা থানার ওসি কবিরুল ইসলাম  জানান, বাসটি দ্রুত গতিতে টানেল সড়কে প্রবেশ করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। এছাড়া ১৫ জন আহত হয়েছেন।

আহত বাসযাত্রীদের উদ্ধার করে আগ্রাবাদ শিশু হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।

RA
আরও পড়ুন