বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে ১২ কেজি গাঁজাসহ ৩ মাদককাবারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহরের খারদার ভিআইপি মোড়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কবির হোসেন, মিজান হাওলাদার ও খালিদ হোসেন লিপু। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক সৈয়দ বাবুল আক্তার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা থেকে বাগেরহাটগামী একটি কাভার্ড ভ্যান থামিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়।

