সিরাজগঞ্জে হেরোইনসহসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৬:১২ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় অভিযান চালিয়ে ৫৭৫ গ্রাম হেরোইনসহ জাকারিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। বুধবার (১৫ নভেম্বর) ভোরে ঢাকা-রাজশাহী মহাসড়কে সলঙ্গা থানার রামারচর মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে থেকে জানা গেছে, রামারচর মোড়ে নিউ রুপালি হোটেলের সামনে অভিযান চালিয়ে জাকারিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকারিয়া জানান, সে দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা করে আসছিল। এ ঘটনায় সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

IL
আরও পড়ুন