বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০২:২৫ পিএম

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে দুই বাংলাদেশি নিহতের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ ডিসেম্বর) রাতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাড়াদি সীমান্তে এ ঘটনা ঘটে। রোববার (১৭ ডিসেম্বর) দর্শনা থানা পুলিশের পরিদর্শক বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন- চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের ব্যাকপাড়ার হায়দার আলীর ছেলে সাজিদুল ইসলাম (২৫) ও একই এলাকার শরিয়তুল্লাহর ছেলে খাজা মঈনউদ্দিন (৩২)।

দর্শনা থানার পরিদর্শক বিপ্লব কুমার সাহা বলেন, দুজন বাংলাদেশি ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল। ভারতের কৃষ্ণনগর থানাধীন এলাকায় বিএফএফের গুলিতে তারা নিহত হয়েছেন বলে জেনেছি। মরদেহ সেখানে আছে। ধারণা করা হচ্ছে তারা অবৈধভাবে গরু আনতে গিয়েছিল।

FI
আরও পড়ুন