যশোরের অভয়নগরে ৮শ মেট্রিক টন কয়লা বোঝাই এমডি পূর্বাঞ্চল-৭ নামে একটি কার্গো জাহাজ ভৈরব নদে ডুবে গেছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার ভাটপাড়া পাওয়ার প্লান্ট খেয়াঘাট এলাকায় জাহাজটি ডুবে যায়।
নওয়াপাড়া নদীবন্দরের উপ-পরিচালক মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাটে সিরিয়াল না পাওয়ায় এমডি পূর্বাঞ্চল-৭ নামে কার্গো জাহাজটি দীর্ঘদিন ধরে নদীতে নোঙর করা অবস্থায় ছিল। ডুবে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

