ভৈরবে ৩ দিনব্যাপী ভূমি মেলা শুরু

আপডেট : ২৫ মে ২০২৫, ০২:২৬ পিএম

বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জের ভৈরবে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা। ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যে উপজেলা ভূমি অফিস আয়োজিত এই মেলা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।

রোববার (২৫ মে) বেলা ১২ টায় ভূমি অফিস প্রাঙ্গণে ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ান আহমেদ রাফি এ মেলার উদ্বোধন করেন।

এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি ভূমি অফিস চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইফরাত জাহান ত্রপাসহ ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারিরা।

জানা গেছে, ভূমি মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি সংক্রান্ত সেবাসমূহ সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা। মেলায় আসা নাগরিকরা খুব সহজেই খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ, অনলাইনে ভূমি কর পরিশোধসহ প্রয়োজনীয় নানা সেবা গ্রহণ করতে পারছেন। এতে জনগণের হয়রানি কমবে এবং ভূমি প্রশাসনের প্রতি তাদের আস্থা বাড়বে।

এ বিষয়ে ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ান আহমেদ রাফি বলেন,  তিন ব্যাপী ভূমি মেলায় উপজেলা ও পৌর শহরের সকল নাগরিকবৃন্দ তাদের ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানসহ ভূমি কর, মিউটেশন, নামজারি ইত্যাদি সেবা গ্রহণ করতে পারবেন। এতে ভূমি অফিসের সাথে জনগণের দূরত্ব দূর হবে এবং সেবা প্রত্যাশীরা সহজে কোন ধরনের হয়রানি ছাড়াই তাদের কাঙ্ক্ষিত সেবা গ্রহণ করতে পারবেন।

SN
আরও পড়ুন