বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির দুই নেতার দলীয় পদ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক মো. শাহীন হোসেনের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পদ স্থগিত হওয়া দুই নেতারা হলেন-চাঁদপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মেহেদী হাসান ওরফে জাকির মোল্লা এবং একই ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক।
বিজ্ঞপ্তিতে জানাগেছে দলীয় শৃংখলা ভঙ্গের কারণে তাদের পদ স্থগিত করা হয়েছে।
তবে খোঁজ নিয়ে জানাগেছে, সম্প্রতি বালু ব্যবসায়ীর কাছে দাবিকৃত চাঁদার টাকা আনতে গিয়ে এলাকাবাসীর হাতে গণপিটুনির শিকার হয়েছেন ওয়ার্ড বিএনপির এই দুই নেতা। এরপর তাদের দীর্ঘসময় আটক করে রাখা হয়। পরবর্তীতে লিখিত মুচলেকা দিয়ে জনতার রোষানল থেকে রেহাই পেয়েছেন ওই দুই নেতা।
একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ও বালু ব্যবসায়ী জহিরুল ইসলাম জানিয়েছেন, আত্মঘাতি ড্রেজার মেশিন দিয়ে তিনি বালু উত্তোলন করছিলেন। এসময় জাকির মোল্লা ও আব্দুল রাজ্জাক তার কাছে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদার টাকা নিতে তারা সোমবার (১৫ জুন) রাত সাড়ে আটটার দিকে চাঁদপাশা ইউনিয়নের রেইনট্রিতলা এলাকায় আসেন। পরবর্তীতে বিষয়টি তিনি (জহিরুল) স্থানীয়দের কাছে জানালে উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে ওই দুই নেতাকে গণপিটুনি দিয়ে আটক করে রাখেন। পরে প্রায় দুই ঘন্টাপর ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ডে জড়াবেন না মর্মে লিখিত মুচলেকা দেওয়ার পর তাদের ছেড়ে দেয়া হয়েছে।
বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে ওয়ার্ড বিএনপির ওই দুই নেতার পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিএনপিতে চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের কোনো স্থান নেই দাবি করে তিনি আরও বলেছেন, দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করে এমন কর্মকান্ডের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবেনা।
তবে চাঁদা দাবির অভিযোগ পুরোপুরি অস্বীকার করে অভিযুক্ত জাকির মোল্লা বলেন, আমরা বালু ব্যবসায় অংশীদার হতে চেয়েছিলাম। তারা আমাদের ডেকে এনে চাঁদা দাবির মিথ্যে অভিযোগ তুলে ফাঁসিয়ে দিয়েছে।
মেয়ের বাঁচাতে জমি বিক্রি করে নিঃস্ব বাবা, ভুল চিকিৎসার অভিযোগ
বিশ্বকাপ উপলক্ষে ঝিনাইদহে ‘আর্জেন্টিনা ফ্যান ক্লাবে’র র্যালি
নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে অগ্নিসংযোগ
নবীন-প্রবীণদের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে