ভোলার লালমোহন উপজেলায় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এ বছর প্রতিষ্ঠানটি থেকে এসএসসি পরীক্ষায় ৯৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে। তাদের মধ্যে ২৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আশানুরূপ ফলাফলের মাধ্যমে আবারও নিজেদের সাফল্যের প্রমাণ দিয়েছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির এমন সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।
হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এ সাফল্য এসেছে। ভবিষ্যতেও শিক্ষার মান আরও উন্নত করে ভালো ফলাফল অর্জনের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
চুয়াডাঙ্গায় উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কাপ্তাই হ্রদে মাছ শিকার উন্মুক্ত, মানতে হবে যেসব নির্দেশনা