বরগুনার বামনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ মফিজুল ইসলাম ওরফে সুমন জমাদ্দার (৩৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বামনা উপজেলার কালিকাবাড়ী গ্রামের একটি পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার মফিজুল ইসলাম ওরফে সুমন বামনা উপজেলার কাটাখালী গ্রামের মতিউর রহমান জমাদ্দারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালিকাবাড়ী গ্রামের সালমা বেগমের বাড়ির সামনে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে মফিজুল ইসলাম ওরফে সুমনকে আটক করেন। এ সময় অপর দুজন পালিয়ে যায়।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটক সুমন তার কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করেন বলে পুলিশ জানায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার পরিহিত জিন্সের প্যান্টের ডান পকেট থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই মো. শহীদুল ইসলাম জব্দ তালিকা প্রস্তুত করেন।
অভিযানে বামনা থানার এসআই মো. শহীদুল ইসলাম, এসআই মো. আবদুর রহমান রনি, এএসআই হাসান, এএসআই জামাল, এএসআই নাসিরসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বামনা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন খান জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে
শ্রীপুরে অচেতন অবস্থায় দুই অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে
পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ৯