ভোলার লালমোহনে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে উৎসবমুখর পরিবেশে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় কলেজের চতুর্থ তলার হলরুমে এ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের বরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিটি মন্ত্রণালয়ের উপসচিব মো. জাকির হোসেন বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত বিন সাদেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহযোগী অধ্যাপক মো. ফেরদাউসুর রহমান এবং লালমোহন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম নোমান। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্য অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রেমের টানে জামালপুরে ফিনল্যান্ডের নাগরিক