পিরোজপুরের নেছারাবাদে বাংলাদেশ জাতীয়বাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির সদস্য মো. ফখরুল আলম ও মো. আক্তার হোসেন নেতৃত্বে উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা এ র্যালিতে অংশ নেয়।
র্যালিটি উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে বের হয়ে মিয়ারহাট-ইন্দেরহাট বাজার হয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে শেষ হয়।
বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখে আসছে। আগামী দিনগুলোতেও দলটি গণমানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করবে। বাংলাদেশের গণতন্ত্রের পথে যতবারই সংকট এসেছে ততবারই বিএনপি হাল ধরেছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন- সাবেক প্রচার সম্পাদক মো. জাহিদ হোসেন, নেছারাবাদ স্বরূপকাঠি উপজেলা স্বেচ্ছাসেবক দল মো. মহাসিন মিয়া, মহিউদ্দিন আহমেদসহ অন্যান্য নেতারা।
কাপাসিয়ায় বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ