কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামুতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আতিকুর রহমান (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধেছুয়াপালং এলাকায় পালং কনভেনশন হলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আতিকুর রহমান খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তেলখলা গ্রামের বাসিন্দা মোজ্জাফফর ড্রাইভারের ছেলে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলম জানান, রাতে আতিকুর রহমান মোটরসাইকেল নিয়ে ধেছুয়াপালং এলাকায় যাওয়ার সময় পালং কনভেনশন হলের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আতিকুরের মৃত্যু হয়। স্থানীয়দের ধারণা, মোটরসাইকেলটির অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।
রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটির বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছিল।
সাতক্ষীরায় পানিতে ডুবে ও বজ্রপাতে ২ জনের মৃত্যু
কোনোভাবেই ফ্যাসিবাদের উত্থান ঘটতে দেওয়া হবে না: ডিআইজি খুলনা