সাতক্ষীরায় পানিতে ডুবে ও বজ্রপাতে ২ জনের মৃত্যু

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৯:৫৪ এএম

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পৃথক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) উপজেলার ধুমঘাট ইউনিয়নের দুটি গ্রামে এসব ঘটনা ঘটে।

মৃতরা হলেন- উপজেলার ধুমঘাট শীলতলা গ্রামের কৃষ্ণপদ বৈদ্য (৫০) মৃত নারায়ণ বৈদ্যের ছেলে ও মটেরচক গ্রামের গৃহবধূ খায়রুন্নেছা (৪০) আব্দুল আজিজ গাজীর স্ত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ওই দিন সকাল ১০টার দিকে উপজেলার ধুমঘাট শীলতলা গ্রামের কৃষ্ণপদ বৈদ্য (৫০) চাষাবাদের কাজে মাঠে যাওয়ার সময় অসাবধানতাবশত রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যান। পরে স্থানীয়রা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন।

অন্যদিকে, দুপুর ১টার দিকে ধুমঘাট মটেরচক গ্রামে বাড়ির পাশের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে খায়রুন্নেছা (৪০) নামের এক গৃহবধূ ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় ইউপি সদস্য মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল আলম পাটোয়ারী পৃথক দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।

MU/YA
আরও পড়ুন