বিয়েবাড়িতে আলোকসজ্জা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো যুবকের

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৯:১১ এএম
ফেনীর ছাগলনাইয়া বিয়ের অনুষ্ঠানের আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আরাফাত হোসেন (২৫) নামের এক ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়েছে।
 
বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার শুভপুর ইউনিয়নের উত্তর মন্দিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
 
মৃত যুবক আরাফাত হোসেন শুভপুর ইউনিয়নের জয়পুর বাজারের একটি ডেকোরেটর দোকানে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন।
 
স্থানীয়রা জানান, উত্তর মন্দিয়া গ্রামের একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আলোকসজ্জার কাজ করছিলেন আরাফাত। কাজের সময় অসাবধানতাবশত একটি খোলা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি আহত হন। পরে স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
MU/YA
আরও পড়ুন