ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ১০টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছে ১৪টি পরিবার। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের গজারিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গজারিয়া গ্রামের ১০টি ঘরে ১৪ টি পরিবার বসবাস করত। সকালে আলফাজ মিয়ার ঘরের মিটারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর তা মূহুর্তে আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় আতংকিত হয়ে স্থানীয়রা যার যার মত করে আগুন নেভাতে চেষ্টা চালায়। কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ১০টি ঘরে বসবাস করা ১৪ টি পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক মো. ফারুক আহমেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল দ্রুত ঘটনাস্থলে ছুঁটে যায়। প্রায় ঘন্টব্যাপী চেষ্ট চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে।
ঝিনাইদহে অবৈধভাবে সার মজুদ, ডিলারকে জরিমানা