খাগড়াছড়িতে মালবাহী জীপ খাদে পড়ে চালক নিহত

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পিএম

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মালবাহী জীপ (চাঁদের গাড়ি) খাদে পড়ে চালক নিহত হয়েছেন। আলুটিলা সাপমারা এলাকায় রোবিবার (২৭ সেপ্টেম্বর) সকালের এ দুঘর্টনা ঘটে।

নিহত জীপ চালকের নাম চন্দন দত্ত। তিনি খাগড়াছড়ি পৌরসভার শহীদ কাদের সড়ক (বসুন্ধরা এলাকার বাসিন্দা)  এলাকার এলাকার অমূল্য দত্তের ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

স্থানীয় সূত্র জানান, খাগড়াছড়ি থেকে মাটিরাঙ্গা আসার পথে আলুটিলা সাপমারা এলাকায় পৌঁছলে গাড়িটি এ দুর্ঘটনায় পতিত হয়। সকালে মালামাল নিয়ে মাটিরাঙ্গা ও গুইমারা যাওয়ার যাচ্ছিল জীপটি। এরই মধ্যে সাপমারা এলাকায় গেলে নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।

নিহতের চাচা বাবুল দত্ত জানান, নিহত জীপ চালক আবুল খায়ের কোম্পানির ডিলার (এসএস ট্রেডার্স) স্বত্বাধিকারী শিপসংকর দে'র গাড়ি চালাতেন।

মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, রোবিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে  সার্ভিসের সদস্যরা। দুর্ঘটনাকবলিত গাড়িটি গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘ প্রচেষ্টার পর খাদ থেকে চালকের মরদেহ উদ্ধার করে মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাটিরাঙ্গা থানায় কর্মরত ঘটনাস্থল পরিদর্শনকারী এসআই মোবারক হোসেন জানান, দুপুর ১টার দিকে মরদেহ পাওয়ার বিষয় নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত জায়গা গভীর হওয়ায় উদ্ধারে বেশি সময় লেগেছে। জীপ চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আশ্রাফুল মুন্না বলেন, অপমৃত্যু মামলা হবে। একই সাথে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান আছে বলে তিনি নিশ্চিত করেন।

AHA
আরও পড়ুন