আগুনে পুড়লো খাগড়াছড়ির সমাজসেবা কার্যালয়

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম

খাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের একটি কম্পিউটার, একটি ল্যাপটপ, জানালা ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) কার্যালয়ে গার্ডের দায়িত্বরত আনসার সদস্যরা হঠাৎ বিকট শব্দ শুনতে পান। পরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে আগুন জ্বলতে দেখেন তারা।  তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয় এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে জানা গেছে, আগুনে কার্যালয়ের একটি কম্পিউটার, একটি ল্যাপটপ, জানালা এবং গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডের পর ইউএনওর নির্দেশে ক্ষতিগ্রস্ত দুটি কক্ষ তালাবদ্ধ রাখা হয়েছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

জেএম
আরও পড়ুন