রাঙামাটিতে বিদ্যুৎস্পর্শে গৃহবধূর মৃত্যু

আপডেট : ০৭ জুন ২০২৪, ০৬:৪৯ পিএম

রাঙামাটি শহরের কোতোয়ালি থানাধীন তবলছড়ি অফিসার্স কলোনি এলাকায় বিদ্যুৎস্পর্শে ডালিয়া দেওয়ান (৪০) নামে গৃহবধূ মারা গেছেন। ডালিয়ার বড় ভাই ঘাগড়া মৌজার হেডম্যান হিমেল দেওয়ান জানান, ডালিয়া দেওয়ান শুক্রবার (৭ জুন) সকালে বৃষ্টিপাতের সময় ফ্রীজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে আমরা তাকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, ডালিয়া দেওয়ান ইংরেজি বিষয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেছে। বাবার চিকিৎসার জন্য চাকরি ছেড়ে রাঙ্গামাটি চলে আসেন।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, ডালিয়া দেওয়ানকে সকাল সাড়ে ১১টার দিকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আনা হয়। হাসাপাতালে আনার আগে তার মৃত্যু হয়।

MHR/
আরও পড়ুন
সর্বশেষপঠিত