গাজীপুরে সুজনের সহ-সভাপতির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৮:৪৮ পিএম

গাজীপুরে গলায় রশি পেঁচানো ও হাত-পা বাঁধা অবস্থায় সুশাসনের জন্য নাগরিক, সুজনের জেলা সহ-সভাপতি কামরুজ্জামান মোল্লার (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ মার্চ) রাতে পূর্ব ধীরাশ্রম এলাকায় সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও তার পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে বাসা থেকে বের হয়ে মামলা সংক্রান্ত বিষয়ে কামরুজ্জামান মোল্লা গাজীপুর আদালতে যান। এরপর আদালত থেকে তিনি বাসায় ফেরেননি। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। এক পর্যায়ে রাতে ধীরাশ্রম এলাকায় সড়কের পাশে তার হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

AHA
আরও পড়ুন