হরমুজ সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লো

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ এএম

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় বন্ধের খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের লাফ লক্ষ্য করা গেছে। রোববার (১৯ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ব্রেন্ট ক্রুড ও যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম এক লাফে ৬ থেকে ৭ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে।

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, রোববার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৮৫ ডলারে পৌঁছেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম ৬ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ৮৮ ডলারে দাঁড়িয়েছে।

জ্বালানি বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালি বন্ধ হওয়ার খবর বিশ্ববাজারে এই অস্থিরতা তৈরি করেছে।

এদিকে, ওমান উপসাগরে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে ‘তুসকা’ নামক একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দ করার খবর নিশ্চিত করেছে ওয়াশিংটন ও তেহরান। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, মার্কিন বাহিনী গুলি চালিয়ে জাহাজটির নেভিগেশন ব্যবস্থা অচল করে দেয় এবং মেরিন সেনা মোতায়েন করে সেটি জব্দ করে।

ইরান এই ঘটনাকে ‘সশস্ত্র জলদস্যুতা’ ও ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ হিসেবে আখ্যা দিয়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সদরদপ্তর থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, এই আন্তর্জাতিক আইনবিরোধী কর্মকাণ্ডের ‘শিগগির’ উপযুক্ত জবাব দেবে পিয়ংইয়ং। দুই দেশের এই মুখোমুখি অবস্থানের ফলে জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুটটি এখন চরম ঝুঁকির মুখে।

YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত