পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকালে অত্র বিদ্যালয় মাঠে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
এতে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল-জিনাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অনিবার্য কারণে উপস্থিত ছিলেন না। পরে অনুষ্ঠানের বিশেষ অতিথি সোনারগাঁও উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও সাদীপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মো. কামরুজ্জামান ভূঁইয়া মাসুম প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন।
অপর বিশেষ অতিথি ছিলেন সনমান্দী ইউনিয়ন বিএনপি সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মো. মাসুম বিল্লাহ।
এ সময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি মো. মনিরুজ্জামান ভূঁইয়া লিটন, চাষীকল্যাণ সমবায় সমিতির চেয়ারম্যান আলহাজ্ব মো. শফিকুল ইসলাম, সাদীপুর ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি আলমগীর হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সোনারগাঁও উপজেলা ও সাদীপুর ইউনিয়ন যুবদল নেতা মো. আওলাদ হোসেন সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও অত্র এলাকার শত শত গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
