ধর্ম অবমাননার অভিযোগে টাঙ্গাইলে যুবক গ্রেপ্তার

আপডেট : ০৮ জুন ২০২৬, ১২:৫৮ পিএম

টাঙ্গাইলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে রুবেল (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রুবেল কাশিনগর এলাকার মৃত শহর আলী মাস্টারের ছেলে। বর্তমানে তিনি সদর উপজেলার ঢালান শিবপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানাযায়, গত ৬ জুন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ধর্মীয় অবমাননাকর পোস্ট দেওয়া হয়েছে। পোস্টটি মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। বিষয়টি নজরে আসার পর তদন্ত সাপেক্ষে গত ৭ জুন বিকেলে টাঙ্গাইল সদর মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় টাঙ্গাইল সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে অভিযোগের বিষয়ে গ্রেপ্তারকৃত ব্যক্তির বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

 

MCH
আরও পড়ুন