ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ এর ‘নেক্সট লেভেল অফার’ সুবিধায় ফ্রিজ কিনে এক লাখ টাকার ক্যাশ ভাউচার পেয়েছেন গাজীপুরের কাশিমপুরের বাসিন্দা শাহিদুল ইসলাম। ক্যাশ ভাউচারের আওতায় ওয়ালটন প্লাজা থেকে তিনি একটি করে ফ্রিজ ও ওয়াশিং মেশিন নিয়েছিলেন।
ওয়ালটন ফ্রিজ কিনে আকস্মিক এক লাখ টাকার ক্যাশ ভাউচার পেয়ে উচ্ছ্বসিত শাহিদুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা।
বৃ্হস্পতিবার (১১ জুন) দুপুরে গাজীপুর চৌরাস্তার ওয়ালটন প্লাজা ভাওয়াল পয়েন্টে আনুষ্ঠানিকভাবে শাহিদুল ইসলামের হাতে ১ লাখ টাকার ক্যাশ ভাউচার তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আরিফুল আম্বিয়া এবং ওয়ালটন প্লাজার হেড অব সেলস এম এম নাজমুল হাসানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাগণ।
শাহিদুল ইসলাম জানান, তার গ্রামের বাড়ি শেরপুর সদর উপজেলার খাসপাড়া গ্রামে। বর্তমানে তিনি স্ত্রী মিনা আক্তার ও ৯ বছর বয়সী সন্তানকে নিয়ে গাজীপুরের কাশিমপুরে বসবাস করেন। একটি বেসরকারি পরিদর্শন প্রতিষ্ঠানে মার্কেটিং বিভাগে কর্মরত তিনি। দীর্ঘদিন ধরেই ওয়ালটনের বিভিন্ন পণ্য ব্যবহার করছেন। তার পরিবারের ব্যবহৃত ওয়ালটন পণ্যের মধ্যে রয়েছে ফ্রিজ, ব্লেন্ডার, আয়রন, মোবাইল ফোন ও ফ্যান। এমনকি বড় মেয়ের শ্বশুরবাড়িতেও তিনি ওয়ালটনের একটি ফ্রিজ উপহার দিয়েছেন।
তিনি বলেন, ঈদের পর গত ৯ জুন গাজীপুর চৌরাস্তার ভাওয়াল পয়েন্ট শাখা থেকে একটি নতুন ফ্রিজ কেনেন। পরে তার নাম, মোবাইল নম্বর এবং পণ্যের তথ্য ডিজিটাল নিবন্ধনের মাধ্যমে সংরক্ষণ করা হয়। নিবন্ধনের কিছু সময় পরই মোবাইল ফোনে প্রাপ্ত বার্তায় তিনি জানতে পারেন যে তিনি ১ লাখ টাকার ক্যাশ ভাউচার পেয়েছেন। এই পুরস্কার পাওয়ার পর ব্র্যান্ডটির প্রতি আমার আস্থা আরও বেড়েছে।
ওয়ালটন সূত্রে জানা যায়, ডিজিটাল নিবন্ধন ব্যবস্থার মাধ্যমে ক্রেতার তথ্য ও ক্রয়কৃত পণ্যের বিস্তারিত তথ্য সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে সহজেই প্রয়োজনীয় সেবা পাওয়া যায়। একই সঙ্গে গ্রাহকদের মতামত ও সেবার মান পর্যবেক্ষণ করাও সহজ হচ্ছে। এই ডিজিটাল কার্যক্রমে গ্রাহকদের অংশগ্রহণ বাড়াতে ক্যাশব্যাকসহ বিভিন্ন আকর্ষণীয় সুবিধা দেওয়া হচ্ছে।
চাঁদা না পেয়ে হামলার অভিযোগ, আহত ৪
টুঙ্গিপাড়ায় মেধাবী শিক্ষার্থী অন্তরের জীবনে ক্যান্সারের কালো ছায়া
জামিন পেলেন বানারীপাড়ার সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মঞ্জু মোল্লা