বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের মন্ত্রী আফরোজা খানম বলেন, এখন আমরা বগুড়াতে ‘ফ্লাইং একাডেমি’ করতে যাচ্ছি, আপনাদের সন্তানেরা যাতে পাইলট হতে পারে। আপনাদের সন্তানের পড়ার খরচ দিবে বিমান মন্ত্রণালয়।
শনিবার (১৩ জুন ) দুপুরের দিকে মানিকগঞ্জ সদরে হরিজন পল্লীতে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিন এসব কথা বলেছেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের মন্ত্রী আফরোজা খানম আরও বলেন, বিমান মন্ত্রণালয় পাইলট বানানোর খরচ তারা এমন ভাবে রেখেছে, শুধু বড় লোকের ছেলে পোলেরা আর পাইলটের ছেলে পোলেরাই পাইলট হতে পারে। আমরা নতুন করে উদ্যোগ গ্রহন করেছি আর ফ্লাইং এয়ারফোর্সে যারা আছে, তারা আপনাদের সন্তানদের ট্রেনিং দিবে, ভবিষ্যতে আপনারা ছেলেরাও পাইলট হতে পারবে। আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের জন্য কাজ করতে পারি।
মন্ত্রী বলেন, আমি যখন দায়িত্ব নিয়েছি, আমার প্রথম কাজ ছিল প্রবাসীদের সুযোগ-সুবিধাটা নিশ্চিত করা। তাদের কমফোর্ট জোনে নেওয়ায় এবং সেই কাজটা করার চেষ্টা করছি। বিগত সময় বিমান বন্দর যে অবস্থা ছিলো সেখান থেকে আমরা অনেক অংশে বেশ ভালো অবস্থায় বেরিয়ে এসেছি।
আফরোজ খানম বলেন, তিন মাসের কিছু বেশী সময় হয়েছে আমাদের সরকার গঠনের। এর মধ্যে কিন্তু ২৭টি মন্দির, শ্মশানের উন্নয়নে অনেক বরাদ্দ দেওয়া হয়েছে, আগামী সপ্তাহে আপনারা আরও বরাদ্দ পাবেন। মানিকগঞ্জের পৌরসভা, সদর উপজেলা এবং বিভিন্ন উপজেলায় একটি করে মডেল মন্দির এবং শ্মশানঘাট করা হবে। ১৭ বছরের জঞ্জাল,এটা তো আপনারা বুঝতেই পারেন। সেই জঞ্জাল থেকে বেরিয়ে আসতে আমাদের একটু সময় লাগবে। আপনাদের সামনে দাঁড়িয়েছি, আপনাদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে এখানে এসেছি। আমি চেষ্টা করব যাতে করে আপনাদের কলোনিটা হয়, আপনারা ভালো মতন থাকতে পারেন।
তিনি আরও বলেন, আমার সততা, আদর্শতার সঙ্গে যেন করতে পারি, এই দোয়া করবেন। আপনারা যে দান আমাকে দিয়েছেন, সেটা ঋণ হয়ে আছে। সেই ঋণটা তো আমার শোধ করতে হবে। এখন আমার দায়িত্ব অনেক কাংশেই বেড়ে গেছে। এসেছি আপনাদের সেই ঋণ শোধ করার জন্য, আপনাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ার মধ্যে দিয়ে আমি করতে চাচ্ছি। আপনারা জানেন, বিএনপি কিন্তু দেখে না কে কোন ধর্মের কি। এটা আমাদের থেকে মেধার দিকে নজর দেয়।
সর্বশেষ মন্ত্রী বলেন, আমরা যারা দলের সাথে আছি, সবার দায়িত্ব আপনাদের সুরক্ষা করা। মানিকগঞ্জ এমন একটা জায়গা যেখানে কিন্তু কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই দল-মত-বর্ণের উর্ধ্বে থেকে এক সাথে আছি, ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সাধারণ সম্পাদক ডাঃ জিয়াউর রহমানের সঞ্চালনায় ডাঃ বদরুল আলম চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার, অ্যাডভোকেট জহিরউদ্দিন লদী,অ্যাডভোকেট আজাদ হোসেন খান, সত্যেন কান্ত পন্ডিত ভজন, আলী আশরাফ,গোলাম আবেদীন কায়সার, রফিক উদ্দিন ভূইয়া হাবু, যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্নাহ খানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
চুয়াডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মির্জাপুরে একযোগে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্ধোধন
উপকূলীয় নারীদের জীবনসংগ্রাম ও নেতৃত্ব নিয়ে খুলনায় আলোকচিত্র প্রদর্শনী