প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সক্ষমতা মূল্যায়নের লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ‘Sustainable Campus Initiative (SCI): An Integrated Model for Equitable and Quality Education’ কর্মসূচির আওতায় জরিপ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলার বালিগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। এ সময় উপজেলা শিক্ষা অফিস, ইউআরসি সহ শিক্ষা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এসসিআই কর্মসূচির আওতায় কালীগঞ্জ উপজেলার ১২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সক্ষমতা যাচাই করা হবে। এ জরিপের মাধ্যমে বিদ্যালয়গুলোর অবকাঠামো, শিক্ষা কার্যক্রম, শিক্ষার পরিবেশ, ব্যবস্থাপনা ও সামগ্রিক সক্ষমতা মূল্যায়ন করা হবে। প্রাপ্ত তথ্য ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়ন এবং সমতাভিত্তিক মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার পরিকল্পনা প্রণয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, একটি টেকসই ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে বিদ্যালয়ের বাস্তব চিত্র জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্য থেকেই এসসিআই কর্মসূচির মাধ্যমে পরিচালিত এই জরিপ শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কার্যকর তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।
উল্লেখ্য, কালীগঞ্জ উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস যৌথভাবে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। জরিপ কার্যক্রম ধাপে ধাপে উপজেলার সব ১২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালিত হবে।
মসজিদে ভাগনের ঝুলন্ত মরদেহ দেখে মামার মৃত্যু
মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ