বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে সরকার : বিমানমন্ত্রী

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৫:১৮ পিএম
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার একটি আধুনিক, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করছে।
 
রোববার (১৯ জুলাই) মানিকগঞ্জ সদরের নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘একটি শিশু একটি গাছ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
​মন্ত্রী বলেন, আমরা বিশ্বাস করি, উন্নয়ন কেবল সেতু, সড়ক কিংবা ভবন নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। উন্নয়ন তখনই অর্থবহ হয় যখন প্রকৃতি সুরক্ষিত ও পরিবেশ নিরাপদ থাকে। একটি গাছের চারা রোপণ করা কেবল একটি সাধারণ কাজ নয়, এটি একটি অঙ্গীকার ও দায়িত্ব। এটি আমাদের আগামী প্রজন্মের জন্য এক অমূল্য উপহার।
​আফরোজা খানম আরও বলেন, আমরা আজ কেবল একটি কর্মসূচির উদ্বোধন করতে একত্রিত হইনি বরং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করতে মিলিত হয়েছি। প্রতিটি শিশুর হাতে একটি করে গাছ তুলে দেওয়ার মাধ্যমে আমরা সুন্দর আগামীর বীজ বপন করছি।
​নিজের দায়িত্ব পালনের বিষয়ে তিনি বলেন, আমার ওপর আস্থা রাখার জন্য উপস্থিত মানিকগঞ্জবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জেলাবাসীর স্বপ্ন বাস্তবায়নে আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।
​অনুষ্ঠানে মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গকুল চন্দ্র দেবনাথ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজসহ সরকারি কর্মকর্তা এবং বিএনপি দলীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
MCH/AHA
আরও পড়ুন