‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া ছাড়া উপায় নেই’

আপডেট : ২৭ মে ২০২৬, ০৬:২২ পিএম

নাসীরুদ্দীন পাটওয়ারীকে কটাক্ষ করে বিএনপি নেতা রাশেদ খাঁন বলেছেন, 'নাসীরুদ্দীন পাটওয়ারীকে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া ছাড়া উপায় নেই।' একই সঙ্গে তিনি দাবি করেন, দেশের বিভিন্ন জায়গায় গেলে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হবে এনসিপি নেতাকে।

বুধবার (২৭ মে) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে নিজ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রাশেদ খাঁন অভিযোগ করেন, জাতীয় নাগরিক পার্টি–এর প্রধান আয়ের উৎস চাঁদাবাজি। তিনি প্রশ্ন তুলে বলেন, 'রূপায়ণে অফিস নিয়ে লাখ লাখ টাকা ভাড়া দেওয়া হচ্ছে, সেই টাকা কোথা থেকে আসে? নাসীরুদ্দীন পাটওয়ারী গাড়িবহর ও প্রটোকল নিয়ে ঘোরেন, সেই অর্থের উৎস কী?'

তিনি আরও বলেন, সারজিস আলম ও নাহিদ ইসলাম–এর আয়ের উৎস নিয়েও জনগণের মধ্যে প্রশ্ন রয়েছে।
সংবাদ সম্মেলনে মার্কিন বাণিজ্য চুক্তির প্রসঙ্গ টেনে বিএনপি নেতা দাবি করেন, এ চুক্তির সঙ্গে বিএনপি বা জামায়াতের কোনো সম্পৃক্ততা নেই; বরং এটি এনসিপির মাধ্যমেই হয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী–এর সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, 'রাজনৈতিক শিষ্টাচার ভুলে গিয়ে তিনি অমানুষের মতো আজেবাজে কথা বলছেন।' ঝিনাইদহ সফরে পাটওয়ারী অস্ত্রধারী ক্যাডার নিয়ে এসেছিলেন বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জহির হাসান মোহন এবং উপজেলা বিএনপির সাবেক নেতা তবিবুর রহমান মিনি।

AS
আরও পড়ুন