পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ ও অর্থনৈতিক সচ্ছলতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পিছিয়ে পড়া নারী-পুরুষদের প্রশিক্ষণ প্রদান শেষে বিনামূল্যে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি)।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় শৈলকুপা ব্র্যাক এরিয়া অফিসে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী।
সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী বলেন, পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে তিনি জনকল্যাণমূলক এ কর্মসূচি বাস্তবায়নের জন্য ব্র্যাককে ধন্যবাদ জানান।
কর্মসূচিতে ব্র্যাকের জেলা সমন্বয়কারী, এলাকা ব্যবস্থাপক, উপজেলা হিসাব কর্মকর্তা, শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণপ্রাপ্ত ১১ জন উপকারভোগীর মধ্যে প্রত্যেককে ২০টি করে মুরগির বাচ্চা এবং নির্বাচিত উপকারভোগীদের মধ্যে মোট ১০০টি হাঁসের বাচ্চা বিনামূল্যে বিতরণ করা হয়। এ সময় উপকারভোগীরা হাঁস-মুরগির বাচ্চা পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।
উপকারভোগীরা জানান, এই সহায়তা তাদের পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি করবে। তারা ব্র্যাকের এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
নাটোরের বড়াইগ্রামে জার্মান প্রবাসীর কান্ড এখন ভাইরাল !
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহাদীর ওপর হামলা