সাতক্ষীরায় একদিনে পৃথক স্থান থেকে ৩ মরদেহ উদ্ধার

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৮:০৩ পিএম
সাতক্ষীরায় জেলার কলারোয়া ও আশাশুনি উপজেলা থেকেএকদিনে পৃথক ৩টি স্থান থেকে তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) জেলা সদর, কলারোয়া ও আশাশুনি থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর বেড়বাড়ি গ্রামে নিজ ঘরের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার করেছে যুবক অমিত হাসান (২৫) সে ওই গ্রামের মোসলেম সরদারের ছেলে। শুক্রবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করেছে।
এদিকে ওই দিন জেলার কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামের একটি মোবাইল টাওয়ারের পাশ থেকে মেহেদী হাসান নামে একজন মধূ ব্যবসায়ির মরদেহ উদ্ধার করা হয়। ওই ব্যবসায়ির উপজেলার কয়লা গ্রামের মিজানুর রহমান এর ছেলে।
 
কলারোয়া পুলিশ জানায়, মরদেহের সুরতহালে প্রাথমিক ভাবে বোঝা যায় এটি হত্যাকান্ড। তবে প্রকৃত ঘটনা তদন্ত শেষে জানা যাবে এমনটি জানিয়েছেন ওসি শো. শাহিন। 
অপরদিকে একই দিন পৃথক আর একটি ঘটনায় জেলার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা লম্বাডাঙ্গা খাল থেকে আব্দুর রহিম (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রহিম উপজেলার শ্বেতপুর গ্রামের বাসিন্দা এবং ফরিদ উদ্দীনের ছেলে। শুক্রবার (১৯জুন) সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বেউলা লম্বাডাঙ্গা খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
 
MCH/AHA
আরও পড়ুন