সাতক্ষীরার তালা উপজেলায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২২জুন) দুপুর ১২টায় উপজেলার শিরাশুনী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়াটার জাস্টিস ফান্ডের সহযোগিতায় এবং উত্তরণের বাস্তবায়িত উক্ত কার্যক্রমর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
তিনি বলেন, জলাবদ্ধতা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি অন্যতম প্রধান সমস্যা। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নর মাধ্যম স্থানীয় মানুষের দুর্ভোগ কমবে এবং কৃষি ও পরিবেশের উন্নয়ন ঘটবে। এ কার্যক্রমের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান এবং এলাকার পানি নিষ্কাশনের ব্যবস্থার উন্নয়ন ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বেসরকারী সংস্থা উত্তরণের পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্ব উক্ত অনুষ্ঠান বিশেষ অতিথি হিসব বক্তব্য দেন, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-২ এর নির্বাহী প্রৌকশলী আব্দুর রহমান তাসকিয়া, জেলা জামায়াতের নায়েবী আমির ডা. মাহমুদুল হক, তালা উপজলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ।
বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স্বপন কারাগারে
দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত