বিএনপি ক্ষমতায় আসার পর দেশে আগের মতোই খুন, সন্ত্রাস ও অর্থ পাচারের মতো অপরাধ চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। মঙ্গলবার নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ মিনারে আয়োজিত এক বিশাল গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ বন্দর থানার নেতা জাহিদ আল আমিন বুলবুল হত্যার বিচারের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। চরমোনাই পীর অভিযোগ করেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ পাওয়ার আশা থাকলেও বাস্তবে বিগত সরকারের আমলের দুর্নীতি ও নৈরাজ্যের ধারাবাহিকতাই দেখা যাচ্ছে।
দেশে শান্তি প্রতিষ্ঠায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। সেই সাথে সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টিকারী জ্বালানি তেল ও গ্যাসের বর্ধিত দাম কমিয়ে সরকারকে অবিলম্বে জনবান্ধব সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন।
বুলবুল হত্যার সাথে জড়িত 'সিফাত বাহিনী'র সদস্যদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার কঠোর হুঁশিয়ারি দেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। দেশে ক্রমাগত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নেওয়ার পাশাপাশি সংবিধানে থাকা আইনের সঠিক প্রয়োগের তাগিদ দেন নেতারা।
নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা বাতিলের দাবি এরদোগানের