কালীগঞ্জে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৭:৪৮ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে প্রশান্ত দাস (৪৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত প্রশান্ত দাস শহরের কলেজ পাড়ার ননী গোপাল দাসের ছেলে। 

জানা গেছে, শহরের কলেজ পাড়া এলাকায় একটি দোকানের সামনে কয়েকজন বসে বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনার সময় ইসলাম ধর্ম সম্পর্কে অশ্রাব্য ভাষায় মন্তব্য করেন প্রশান্ত। বিষয়টি জানাজানি হলে কালীগঞ্জ থানা পুলিশ এসে ওই যুবককে হেফাজতে নেয়। 

স্থানীয় ব্যবসায়ী এরশাদ ও আরিজ জানান, কয়েকজন বসে একসঙ্গে বিভিন্ন ধর্ম নিয়ে কথা বলার একপর্যায়ে প্রশান্ত ইসলাম ধর্ম নিয়ে অশ্রাব্য মন্তব্য করেন। 

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির একটি ভিডিও দেখার পর তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তে প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

MCH/AHA
আরও পড়ুন