আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দলীয় পরিচয়ে কেউ এমন কোনো সুবিধা পাবে না, যাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দলীয় কোনো সিন্ডিকেট, চাঁদাবাজি বা অনিয়ম বরদাশত করা হবে না।
শুক্রবার (১০ জুলাই) বিকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমরা (বিএনপি) ক্ষমতায় আছি, নিশ্চয় আমাদের নেতাকর্মীরা সুবিধা পাবেন। তবে এমন কোনো সুবিধা দেওয়া হবে না, যা সরকারের বদনাম ডেকে আনে। একজন চাঁদাবাজ হাসপাতালে এসে চাঁদাবাজি করলে সেটা তার ব্যক্তিগত লাভ হতে পারে, কিন্তু তার কারণে সরকারের ওপর যে কালিমা লিপ্ত হবে, সেই কালিমার দায় সরকার নেবে না।’
তিনি আরও বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে হাসপাতালসহ সব সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা দলীয় প্রভাব বিস্তার সহ্য করা হবে না।
আইনমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো জনগণের দোরগোড়ায় মানসম্মত ও নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয়।
হাটহাজারীতে মেয়ের সামনে বাবাকে কুপিয়ে হত্যা
কিশোরগঞ্জে নৌকা ডুবিতে একজন নিখোঁজ
যাত্রীবেশে ছিনতাইকারী চক্রের ১১ নারী সদস্য আটক