মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব : আইনমন্ত্রী

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৭:০৮ পিএম

দেশের বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। 

শুক্রবার (৭ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ মিলনায়তনে বিশিষ্ট শিল্পী মুস্তফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সৃষ্টিকর্তার পর মানুষের সবচেয়ে বেশি আস্থা ও বিশ্বাসের জায়গা হওয়া উচিত বিচার বিভাগ। তাই এমন একটি বিচার ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে সাধারণ মানুষ নির্ভয়ে ন্যায়বিচার পাবেন।

মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, একজন বিচারকের কেবল আইন জানা যথেষ্ট নয়, তার মধ্যে মানবিক মূল্যবোধ, ন্যায়পরায়ণতা ও মানুষের প্রতি দায়বদ্ধতাও থাকতে হবে। বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে এসব গুণসম্পন্ন বিচারকের বিকল্প নেই।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘তিনি দেশে ফিরুন আমি সেটাই বিশ্বাস করতে চাই। দেশে ফিরে আইনের পথ ধরেই চলুন।’

স্মরণসভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

MCH/AHA
আরও পড়ুন