নড়াইলে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সঙ্গে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের পুরাতন টার্মিনাল এলাকার একটি হোটেলের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। নড়াইল জেলা শাখার সভাপতি বিদ্যুৎ সার্নালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল।
সভায় নড়াইলের সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদ, নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মশিউর রহমান বাবুসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং নড়াইলের বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের উদ্দেশে ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল বলেন, কিছু এজেন্ট ও সাংবাদিক কোনো ঘটনা ঘটলেই এমন পরিস্থিতি তৈরি করেন, যাতে মব সৃষ্টির মতো পরিবেশের সৃষ্টি হয়। তার অভিযোগ, এর ফলে হাসপাতাল ভাঙচুর এবং চিকিৎসক ও কর্মচারীদের ওপর হামলার মতো ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, এর পেছনে এমন উদ্দেশ্য থাকতে পারে, যাতে দেশের সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন এবং দেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি হয়। একই সঙ্গে এর মাধ্যমে রোগীদের চিকিৎসার জন্য বিদেশমুখী করার পথ তৈরি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
৭২ ঘণ্টায় হুথিদের বিরুদ্ধে সেনাবাহিনীর ৭৫৬ অভিযান, হতাহত ২৩১৬