যশোরের শার্শায় ১০টি সোনার বারসহ শুভ ঘোষ (৩২) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
রোববার (৪ মে) উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক শুভ ঘোষ মানিকগঞ্জ জেলার শিংগাইল থানার জনম টোপ গ্রামের শুনীল ঘোষের ছেলে।
পুলিশ জানায়, চেকপোস্ট ডিউটি পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে শার্শা থানার এসআইএস আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স সহ বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে একজনকে আটক করে। পরে আটককারীর শরীর তল্লাশি চালিয়ে ১ কেজি ১ শত ৯২.৬৯ গ্রাম ওজনের ১০ পিস সোনার বার উদ্ধার করে। যার আনুমানিক মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা। সোনা গুলো ভারতে পাচারের উদ্দেশ্যেই সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছিলো।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (নাভারন) সার্কেল নিশাত আল নাহিয়ান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলমান।

