ঝিনাইদহে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত

আপডেট : ২৬ জুন ২০২৫, ১২:১৩ পিএম

ঝিনাইদহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যলি, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

বৃহস্পতিবার (২৬ জুন) দিবসটি উপলক্ষে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এ আয়োজন করে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মাদকবিরোধী একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. বি. এম. খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। 

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। 

সভায় বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন জেলা পুলিশ সুপার মনজুর মোর্শেদ, সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার প্রমু। 

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

SN
আরও পড়ুন