যশোরে স্বর্ণের বারসহ যুবক আটক 

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৭:৫১ পিএম
যশোরের চাঁনপাড়া বাজার এলাকা থেকে ১৭৩.৭৬ গ্রাম ওজনের একটি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি।
 
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে বিজিবির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
 
আটক বাসার শেখ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পদমদি গ্রামের সোহেল হোসেনের ছেলে।
 
বিজিবি জানায়, যশোরের কোতোয়ালি থানাধীন চাঁনপাড়া বাজার থেকে ওই যুবককে আটক করা হয়। এ সময় তার কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণের বারটি ১৭৩.৭৬ গ্রাম। এছাড়া একটি মোবাইলফোন উদ্ধার করা হয়। 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসার শেখ জানায়, তিনি ঢাকার যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারটি সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ২৬ লাখ ৮৯ হাজার ১০৯ টাকা। এছাড়াও তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সব মিলিয়ে সিজার মূল্য ২৭ লাখ ১০ হাজার ৮২৯ টাকা।
 
আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
 
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার বৃদ্ধি পেয়েছে। বিজিবি নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে এ ধরনের পাচার রোধে কাজ করছে। সীমান্ত এলাকায় বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
NJ
আরও পড়ুন