জামালপুরে ভারতীয় মদ ও কসমেটিকস পণ্য জব্দ

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১০:৩৫ পিএম

মাদকবিরোধী পৃথক অভিযানে জামালপুর ৩৫ বিজিবি’র সদস্যরা সীমান্ত এলাকা থেকে ১শত ৫৬ বোতল ভারতীয় মদ ও ৯শত ৯ পিস কসমেটিকস পণ্য জব্দ করেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন দেওয়ানগঞ্জের পাথরেরচর বিওপির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০৭৭ নম্বর সীমান্ত পিলারের কাছে অভিযান পরিচালনা করেন বিজিবির সদস্যরা। অভিযানে মালিকবিহীন ১৫৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৩৪ হাজার টাকা।

অপরদিকে বুধবার (৫ আগস্ট) রাতে দাঁতভাঙা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী ছাটকড়াইবাড়ি এলাকায় অভিযানে ৯০৯ পিস ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৪ লাখ ২ হাজার টাকা।

বিজিবি জানায়, ভারতীয় মদ উদ্ধার ও কসমেটিকস পণ্য উদ্ধারের ঘটনায় পৃথকভাবে বিজিবির পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছি।

MCH
আরও পড়ুন